কক্ষের দরজা ভেঙে যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৩ অক্টোবর ২০২৫, ১১:০২ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © ফাইল ফটো

রাজধানী হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংরেজি মাধ্যমে ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে গিয়ে পাঁচ বছরে গ্র্যাজুয়েশন শেষে গত বছর দেশে ফেরেন।

আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকালে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম তার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যাধরী একাই ওই কক্ষে থাকতেন। রান্না নিজেই করতেন এবং খুব কমই কারও সঙ্গে মিশতেন। গত ১ অক্টোবর সন্ধ্যায় তিনি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন, এরপর আর বের হননি। 

আজ শুক্রবার সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬