একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ PM
সোহান আল মাফি ও দেবপ্রিয় সুপ্ত

সোহান আল মাফি ও দেবপ্রিয় সুপ্ত © টিডিসি সম্পাদিত

একই দিনে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইজন শিক্ষার্থী। এরমধ্যে একজন সোহান আল মাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চবি আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, দেবপ্রিয় সুপ্ত ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। অন্যদিকে সুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

জানা যায়, সোহান ও তার বন্ধু শাকিল গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকা থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা রিসোর্টের পাশের মাতামুহুরি নদীতে গোসলে নামেন। এসময় শাকিল কূলে উঠতে পারলেও প্রবল স্রোতের টানে তলিয়ে যান সোহান।

আরও পড়ুন: বান্দরবানে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন সাব অফিসার মো. আব্দুল্লাহ বলেন, মাতামুহুরি নদী থেকে পর্যটক সোহানের লাশ আজ বেলা ১১টায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, দেবপ্রিয় সুপ্ত দুর্গাপুজোর বন্ধে নানা বাড়ি বেড়াতে যান। সেখানে গতকাল পূজা শেষ করে ফেরার পথে অসুস্থতা অনুভব করায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই মারা যান সুপ্ত।

খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে বলে জানান বিভাগের সভাপতি। বিশ্ববিদ্যালয় থেকে সুপ্তের বন্ধুরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়ে আবু বক্কর সিদ্দিক বলেন, আমার শিক্ষার্থীরা সেখানে পৌঁছালে পুরো ঘটনা সম্পর্কে জানাতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আজ একই দিনে আমরা দুইজন শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা গভীরভাবে শোকাহত।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬