ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে ৩‌ ম্রো নারী নিহত

১৪ জুলাই ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২১ AM
বান্দরবান সদর হাসপাতাল

বান্দরবান সদর হাসপাতাল © সংগৃহীত

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে। 

নিহতরা হলেন-রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১) এবং মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, পাড়াটির পাশে এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বিস্ফো‌রিত হয়। সেসময় তারে জ‌ড়ি‌য়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জনসহ ৩ ম্রো নারীর মৃত্যু হয়। স্থানীয়রা এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নি‌য়ে এলেও বাকি দুইজনের মরদেহ ঘটনাস্থলেই আছে।

বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বিস্ফোরণ হ‌লে সেখা‌নকার তারে জ‌ড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

 

যশোরে নতুন চাল বাজারে, তবু বাড়ছে দাম
  • ২২ নভেম্বর ২০২৬
বিআরটিএতে ইন্টার্নের সুযোগ, থাকছে মাসিক ভাতা
  • ২২ নভেম্বর ২০২৬
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিট…
  • ২২ নভেম্বর ২০২৬
শিরোপা জয়ের আনন্দের মাঝেই জ্ঞান হারালেন আর্জেন্টিনার তারকা …
  • ২২ নভেম্বর ২০২৬
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক…
  • ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে শতাধিক আইইডি বোমা-গোলাবারুদ উদ্ধার
  • ২২ নভেম্বর ২০২৬