রেলক্রসিংয়ে ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

১৪ জুলাই ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২১ AM
সোনাখালী রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়ে মালবাহী একটি ট্রাক

সোনাখালী রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়ে মালবাহী একটি ট্রাক © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিং এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ায় ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েকটি স্টেশনে আটকা পড়েছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি।

মূলত রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এতে ঢাকা রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, ফেঁসে যাওয়া ট্রাকটি অপসারণের চেষ্টা চলছে। এটি সরিয়ে নেওয়া হলে অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬