মাদ্রাসা শিক্ষা বোর্ড কোয়ার্টার

সহকর্মীর স্ত্রীর মৃত্যু, শোক প্রকাশে যাওয়া কর্মচারীর বাসায় দুর্ধর্ষ চুরি

১৫ মার্চ ২০২৬, ০৩:০০ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে

মাদ্রাসা শিক্ষা বোর্ড কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

রাজধানীর চকবাজার এলাকার বকশীবাজারে অবস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কোয়ার্টারে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এক সহকর্মীর স্ত্রী মারা যাওয়ায় অন্যরা তার বাড়িতে সমবেদনা জানাতে যাওয়ার সুযোগে মাত্র দেড় ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সময় বাসার তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে একদল চোর।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে তার এক সহকর্মীর স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি শোকাহত পরিবারের পাশে থাকতে দুপুর ২টার সময় ঢাকার বাইরে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। ওই সময় বাসায় পরিবারের অন্য সদস্যরাও ছিলেন না। এ সুযোগ কাজে লাগিয়ে বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অজ্ঞাত চোর চক্র তার বাসার দরজার তালা ও লক ভেঙে ভেতরে প্রবেশ করে।

বিকেল পৌনে ৪টার দিকে অন্য এক সহকর্মী বাসার দরজা ভাঙা দেখে তাকে ফোন দিলে চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঢাকায় ফিরে তিনি দেখেন, আলমারিতে থাকা প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার এবং সন্তানদের দুটি প্লাস্টিক ব্যাংকে জমানো প্রায় ৪০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

আরও পড়ুন: কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান,জানালেন আদালত

ঘটনার পর কোয়ার্টারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন তিন ব্যক্তিকে দেখা গেলেও কোয়ার্টারে বসবাসরত কেউ তাদের চিনতে পারেননি। দিনের আলোয় সুরক্ষিত কোয়ার্টারে ভেতরে এমন চুরির ঘটনায় সেখানে বসবাসরত সরকারি কর্মকর্তা-করমচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে চকবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সহকর্মীর শোকের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই এমন সর্বনাশের শিকার হবো, তা ভাবিনি। সিসি ক্যামেরার ফুটেজে চোরদের দেখা যাচ্ছে, আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬