খাটের ‍ওপর পড়ে ছিল আ. লীগ নেত্রী কেকার মরদেহ

১৪ অক্টোবর ২০২৫, ১১:২০ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০১:১৮ PM
আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা

আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা © সংগৃহীত

বরিশাল নগরীর সদর রোড থেকে শারমিন মৌসুমি কেকা (৪৫) নামে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার স্বামীর বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কারাবন্দি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার স্বামী হিরন উদ্দিন লিটু বরিশাল সদরের বাসিন্দা।

মরদেহ উদ্ধারের বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ গণমাধ্যমকে জানান, সরকারি জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর তারা কেকার বাসায় যান। একটি কক্ষে খাটের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের অবস্থা থেকে মনে হচ্ছে কয়েক ঘণ্টা আগে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাসার ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

মরদেহটি খুঁজে পাওয়ার সময় কেকার মেয়ে দিতান জানিয়েছেন, তার মা বিকেলে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখতে পান তিনি খাটের ওপর মৃত অবস্থায় রয়েছেন।

কোতোয়ালি মডেল থানা ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, কেকার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।

প্রসঙ্গত, গত বছর জুলাই আগষ্টের গণ-আন্দোলনে মোট ৩টি মামলার আসামি ছিলেন শারমিন মৌসুমি কেকা।

 

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬