সাংবাদিককে বিএনপি নেত্রীর হুমকি!

১১ আগস্ট ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৪:০২ PM
পটুয়াখালী জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমা

পটুয়াখালী জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমা © সংগৃহীত

পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান তনুকে অকথ্য ভাষায় গালমন্দ করা ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেত্রীর বিরুদ্ধে। পটুয়াখালী জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমার গালমন্দ ও হুমকি দেয়ার একটি ভিডিও দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। 

সাংবাদিক রাকিবুল হাসান তনুর অভিযোগ, শহরের একটি ছেলের বাসায় এক তরুণী অবস্থান নিলে তিনি তরুণীর বাবাকে ফোন করে বিষয়টি জানতে চান। এঘটনায় কেউ অভিযুক্ত নারী নেত্রীর কাছে বিচার দিলে তিনি ক্ষিপ্ত হয়। আমাকে দেখেই খুবই নোংরা ভাষায় গালমন্দ করে এবং বেঁধে পেটানোর হুমকি দেন। 

পটুয়াখালী জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সে সম্পর্কে আমার নাতিজামাই। পারিবারিক একটি ইস্যুতে ওসব কথা হয়েছে ৷ এখানে অন্য কোন বিষয় নেই বলে দাবি করেন তিনি। তবে, পারিবারিক কোনো সম্পর্ক নেই বলেও জানায় সাংবাদিক রাকিবুল হাসান তনু।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬