এবার সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহিন সরকার এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছিলো আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাতে সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’

তবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তাঁর বাবা-মা কোনোভাবে আহত হয়েছেন কি না, বাড়িতে আগুন বা অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পোস্টে উল্লেখ করেননি মাহিন সরকার।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফিদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা
  • ১৯ নভেম্বর ২০২৬
এবার সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 
  • ১৯ নভেম্বর ২০২৬
শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই’ বাড়িতে আগু…
  • ১৯ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল, সনদে ছাড় ১ হাজার টাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage