নওগাঁয় ৫২ লাখ টাকার সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ PM
নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ।

নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ। © টিডিসি সম্পাদিত

নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার খড়িবাড়ি বাজারে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে।

সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানে আঘোর বাজারের মেসার্স আলামিন ট্রেডার্স থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া খড়িবাড়ী বাজারের মেসার্স সিমা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ২০০ বস্তা এবং সাদাপুর খড়িবাড়ী বাজারের মেসার্স বুলবুল ট্রেডার্স থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী যথাক্রমে নূরে আলম সিদ্দক হোসেন ও মো. বুলবুল আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দ করা সার বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি শুরু হয়েছে।

গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল ম…
  • ১৯ নভেম্বর ২০২৬
নওগাঁয় ৫২ লাখ টাকার সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
  • ১৯ নভেম্বর ২০২৬
নির্যাতন-নির্বাসন পেরিয়ে ক্ষমতার শীর্ষে তারেক রহমান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে কোন বিষয়ে ভর্তি হতে কী যোগ্যতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে …
  • ১৯ নভেম্বর ২০২৬
চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage