৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ

১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © লোগো

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেটের ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করার নির্দেশনা দিয়ে বরাদ্দ করা বাসায় বসবাসের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ’ বিষয়ক এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি আবাসন পরিদপ্তর গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা/ফ্লাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ বিষয়ক গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা/ফ্ল্যাটের বরাদ্দ প্রাপক তার নামে বরাদ্দকৃত বাসা/ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট/ভাড়া প্রদান করতে পারবেন না।

যারা ইতোমধ্যে সাবলেট/ভাড়া প্রদান করেছেন, তাদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট/ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণ করে যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান/বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট/ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দ প্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা
  • ১৯ নভেম্বর ২০২৬
এবার সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 
  • ১৯ নভেম্বর ২০২৬
শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক…
  • ১৯ নভেম্বর ২০২৬
‘ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই’ বাড়িতে আগু…
  • ১৯ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল, সনদে ছাড় ১ হাজার টাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage