স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার

১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ PM
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। © সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ এ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। সংসদে বিরোধী দলও সক্রিয় ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সংসদের নারী সদস্যদের দক্ষতা ও প্রশিক্ষণের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় হয়।

এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযো…
  • ১৯ নভেম্বর ২০২৬
জুলাইয়ে রাজপথে থাকা জবি অধ্যাপককে হেনস্তার অভিযোগ ছাত্রদল ন…
  • ১৯ নভেম্বর ২০২৬
যা আছে জামায়াতের ৪০ দিনের কর্মসূচিতে
  • ১৯ নভেম্বর ২০২৬
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই…
  • ১৯ নভেম্বর ২০২৬
৪৯ পদে নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৪, এসএসসি পাসে আবেদন শুরু
  • ১৯ নভেম্বর ২০২৬
জামায়াতের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage