ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, বিএনপি নেতার ছেলে আটক

০৮ আগস্ট ২০২৫, ০৮:১০ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:২১ PM
আটক হাসান শিকদার

আটক হাসান শিকদার © টিডিসি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুড়ি বন্দর ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি ও গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে হাসান শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। তিনি কালিশুড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু শিকদারের ছেলে। বৃহস্পতিবার (০৭আগস্ট) রাতে কালিশুরি বাণিজ্যিক বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসান শিকদারের এসব কর্মকাণ্ডের কারণে তার বাবার সাথে মনোমালিন্য চলছিলো বলে জানা গেছে। 

কালিশুরি বন্দরের ব্যবসায়ী মালিক সমিতির নেতারা জানান, আটক হাসান সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেন। এছাড়াও ঘটনার প্রতিবাদ করায় এক গ্রাম পুলিশকে মারধরও করেন। পরে স্থানীয় শাহিন শিকদার নামের এক ব্যবসায়ীর নতুন দোকান ঘর নির্মাণের জমি সংক্রান্ত বিরোধের সামনে টেনে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন অভিযুক্ত হাসান। ভুক্তভোগী বিষয়টি বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যার পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনী। 

এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'তাকে সেনাবাহিনী আটক করেছে। দোকান সংক্রান্ত বিরোধের ঘটনাতেই তিনি মূল অভিযুক্ত। সব অভিযোগ গুলো তদন্ত করে, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।' 

মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9