বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবির শিফা

১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
সাবিতা বিনতে আজাদ শিফা

সাবিতা বিনতে আজাদ শিফা © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’-এর প্রতিষ্ঠান ‘অবনিন্সক টেক একাডেমি’ তাকে ‘ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ’ ক্যাটাগরিতে মনোনীত করেছে।

শিফা পূর্ববর্তী কর্মঅভিজ্ঞতা, গবেষণা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও অর্জিত স্বীকৃতির ভিত্তিতে এ মর্যাদাপূর্ণ তালিকায় সুযোগ পান। এ উপলক্ষে তিনি রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং আন্তর্জাতিক নারী নেতৃত্ব কর্মশালা ফিমেল লিডারশিপ ক্যাম্পে যোগ দেবেন। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

পেশাগত জীবনে শিফা কাজ করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) প্রভাষক হিসেবে। পাশাপাশি, ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গ্রান্ট অ্যাকুইজিশন ম্যানেজমেন্টের লিড প্রোগ্রাম অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তরুণদের সফট স্কিল উন্নয়নে কাজ করছেন এবং নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ নামক সংগঠন, যেখানে তিনি প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক সম্মেলন ও সামিটে অংশ নেওয়া শিফা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সোচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন। এর আগে ২০২৪ সালে তিনি মস্কোতে ইন্টারন্যাশনাল চিলড্রেনস কমিটিতে বাংলাদেশের প্রধান হিসেবে নেতৃত্ব দেন।

তরুণ বয়সেই বিশ্বজুড়ে বক্তৃতা ও নেতৃত্বের স্বীকৃতি পাওয়া শিফা ২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিংয়ে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্পিচ কনটেস্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরবর্তী সময়ে এশিয়ার বিভিন্ন দেশে সেমিফাইনালিস্ট হিসেবেও অংশ নেন এবং বাংলাদেশের প্রথম নারী সভাপতি হন অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিফা জানান, ২০২৭ সালের মধ্যে ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ কর্মসূচির মাধ্যমে অন্তত এক লাখ শিশুকে যোগাযোগ, প্রেজেন্টেশন ও স্পিকিং দক্ষতায় পারদর্শী করে গড়ে তোলাই তার লক্ষ্য।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬