হত্যাচেষ্টা মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

১৫ আগস্ট ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
শমী কায়সার

শমী কায়সার © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেনগাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। তিনি জানান, জামিনের কাগজপত্র যাচাই শেষে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে শমী কায়সারকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বছর ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল শমী কায়সারকে। এরপর তাকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একটি মামলায় জুবায়ের হাসান ইউসুফ নামে এক ছাত্রকে হত্যাচেষ্টা এবং অন্যটিতে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় জামিনের এই আদেশ দেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা ছিল না, তাই তিনি কারামুক্ত হতে পেরেছেন।

রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950