বালু পাথর চুরির মামলায় ইউপি চেয়ারম্যান আটক

১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন © টিডিসি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর রাতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগস্টের পর সাদাপাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করেছিলেন এরপর থেকে তখন আর তিনি কোন নৌকা সাদাপাথরে পাঠাননি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, আলমগীর হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। সকালে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে প্রেরণ করবো।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬