ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

১০ আগস্ট ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
মাদক ব্যবসায়ী সুমন মিয়া

মাদক ব্যবসায়ী সুমন মিয়া © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্রসহ সুমন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। শনিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান। আটক সুমন মিয়া ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, ১ হাজার ৫০ পিস ইয়াবা, ২২ বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা, ছয়টি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধার মাদক ও টাকাসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অস্ত্রের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9