২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই ভাই গ্রেপ্তার

২৬ মে ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:০০ PM
গ্রেফতারকৃত ইমরুল ফকির ও সুজাত ফকির

গ্রেফতারকৃত ইমরুল ফকির ও সুজাত ফকির © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

গ্রেফতারকৃতরা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তারা দুজনই মতলেব ফকিরের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র মাদকের বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬