ইয়াবাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ PM
মাদক ব্যবসায়ী দুই সহোদর

মাদক ব্যবসায়ী দুই সহোদর © টিডিসি

নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩৪২ পিস ইয়াবাসহ  ব্যাবসায়িক দুই ভাইকে আটক করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ২) ভোরে উপজেলার আব্দুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে স্থানীয় প্রশাসনের সহায়তায় রাজন ও সুমন নামের দুই ভাইকে আটক করা হয়। তারা দুজনই হান্নান প্রামাণিকের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লালপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন আকটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ,

‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • ২৩ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার …
  • ২৩ অক্টোবর ২০২৬
দলীয় পদে ‘ডিমোশন’ সামান্তা শারমিনের
  • ২৩ অক্টোবর ২০২৬