রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

০১ মার্চ ২০২৬, ০২:২৮ PM
গ্রেপ্তার যুবক (ইনসেটে পিস্তল ও গুলি)

গ্রেপ্তার যুবক (ইনসেটে পিস্তল ও গুলি) © সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবক নাম মুন্না (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চন্দনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মুন্নাকে আটক করা হয়। পরে তার পরিহিত জ্যাকেট তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের (ওসি) মফিজুল ইসলাম জানান, আটক যুবক একজন পরিবহনকারী। টাকার বিনিময়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬