শেরপুরে ঘর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২ অক্টোবর ২০২৫, ০২:২০ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৫০ বছর। এখনও তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অটোরিকশাচালক হেলাল মিয়ার ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্থানীয়রা ঘরের মেঝেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, ওই নারীকে তারা বিভিন্ন সময় এলাকায় ও মাজারে ঘুরতে দেখেছেন।

ঘটনার পর শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬