আনোয়ারায় সাপের কামড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১৯ জুলাই ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১০:০৬ AM
মুনতা মুনছুর মাহি

মুনতা মুনছুর মাহি © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাহি আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছত্তারহাট ভিংরোল গ্রামের ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে।

নিহত শিক্ষার্থীর চাচা নাইম বলেন, ‘সকালে মাহি নামাজ শেষে কোরআন পড়ছিল। এরপর বাংলা পড়ার জন্য বই নিতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ এসে তার কপালে কামড় দেয়। আমরা দ্রুত তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালের পথে সে মারা যায়।’

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে সাপের কামড়ে আহত হয়ে এক শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। সাপ কপালে কামড় দেওয়ায় তার অবস্থা দ্রুত অবনতি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেই তাকে চমেক হাসপাতালে রেফার্ড করি।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬