নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয় এপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন

০৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়

প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয় © টিডিসি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি-এমপিওভুক্ত করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন, স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ প্রতিববন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন এ সালাম, জেলা কমিটির সভাপতি দীপক চন্দ্র বিশ্বসর্মা, গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয় অনেক কষ্টে পরিচালনা করে আসছে। বিদ্যালয়গুলোর প্রতিটি শিক্ষক মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবী জানান তারা। মানববন্ধনে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেয়।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬