নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

২৭ মে ২০২৫, ১১:২৬ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৪:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ইটভর্তি ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) বিকেলে পৌর শহরের ভাঙ্গাব্রিজ-সংলগ্ন ঠাকুরবাড়ী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেলচালক আনোয়ার হোসেন ওই ট্রাকের পাশ দিয়ে একই দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি মোটরসাইকেলকে  ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’
  • ০৩ নভেম্বর ২০২৬
মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950