‘সালাম’ দিতে গিয়েছিলেন ছাত্রদল নেতা, কর্মকর্তারা বলছেন আমরা শঙ্কিত

১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ AM
খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর © ফাইল ছবি

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা জোরদার করার জন্য ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন।

ড. কাইয়ূম মজুমদার অভিযোগে জানান, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আলমগীর কবিরসহ ১০-১২ জন ৭১৭ নম্বর কক্ষে প্রবেশ করে তাঁকে গালাগাল, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করলে শারীরিক লাঞ্ছনার চেষ্টা করা হয়। একই দিনে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহফুজুর রহমান বলেন, আলমগীর কবির তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। এর আগেও দুই লাখ টাকা চাওয়া হয়েছিল।

অভিযুক্ত ছাত্রদল নেতা বি এম আলমগীর কবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, শুধু সালাম দিতে খামারবাড়িতে গিয়েছিলেন এবং প্রকল্প পরিচালকের সঙ্গে কিছু সহযোগীর নিয়োগ নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল।

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬