মোবাইল ফোনে বিয়ে, কিছুদিন পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৩ জুলাই ২০২৫, ০৭:২৫ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০১:১৮ AM
নিহত রত্না আক্তার

নিহত রত্না আক্তার © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইল ফোনে বিয়ে হওয়া এক নববধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় নববধূ রত্না আক্তার (১৮)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রত্না আক্তার নবীনগরের গোপীনাথপুর গ্রামের সবজি ব্যবসায়ী মাহবুব মিয়ার মেয়ে। কিছুদিন আগেই মোবাইল ফোনে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে পৌর এলাকার মজিবর রহমানের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকছিলেন রত্না।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার রাতে রত্না দীর্ঘ সময় ধরে বাথরুমে থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে নিছক আত্মহত্যা মনে করছেন না। মৃত‌্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

স্থানীয় সূত্র, পুলিশের বক্তব্য ও নিহতের পারিবারিক প্রেক্ষাপট মিলিয়ে তদন্তকারীদের ধারণা—এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা—তা স্পষ্ট হতে সময় লাগবে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9