ফেনীতে ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশাচালকের

২৭ মে ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৪:২২ PM
আটক করা ট্রাক

আটক করা ট্রাক © টিডিসি

ফেনীতে ট্রাকের চাপায় মো. হারুন নামের এক অটোরিকশাচালকের নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ফেনীর লেমুয়া রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে  অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকটি পেছনে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ফলে অটোরিকশাটি একটি গাছে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশাচালক হারুন ঘটনাস্থলেই নিহত হন।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার পরিদর্শক মো. জাকারিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। অটোরিকশাচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬