ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ হচ্ছে আজ

১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ AM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ হচ্ছে আজ সোমবার (১২ জানুয়ারি)। গত ৪ জানিুয়ারি রাত ১০টার পরে ফলাফল প্রকাশের পর ৬ জানুয়ারি এ প্রক্রিয়া শুরু হয়।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ইউনিটটির ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে নির্ধারিত তারিখ অনুযায়ী জমা দিতে হবে।

সূত্র জানায়, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

আরও পড়ুন: ৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬