জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম আবু তাহের

১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ PM
আবু তাহের আহমাদ মুবাশ্বির

আবু তাহের আহমাদ মুবাশ্বির © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন আবু তাহের আহমাদ মুবাশ্বির। আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী আবু তাহের আহমাদ মুবাশ্বির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে। তিনি দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। 

জবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.jnu.ac.bd তে লগ ইন করে স্ব স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।

ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শিক্ষার্থী কর্তৃক বিষয় পছন্দ (Subject Choice) করণে বিষয়ক যাবতীয় তথ্য যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬