গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১৭ শিক্ষার্থী

০৯ মে ২০২৫, ০৬:৪৫ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৩ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রায় দেড় লাখ পরীক্ষার্থী ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। 

নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এছাড়া ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। মাভাবিপ্রবি উপাচার্য আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানান। তাদের যাত্রা ও পরীক্ষার সময়কাল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হোক—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে এবার ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটের সীট সংখ্যা ৮২৯৭। আসনপ্রতি লড়বেন ১৭ জন। এর আগে গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৫ মে। এছাড়া, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। 

দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ, দুজনকেই পুলিশে দিল…
  • ২০ মে ২০২৬
রামিসাকে ধর্ষণের পর হত্যা করে ‘বিকৃত যৌনরুচিসম্পন্ন’ স্বামী…
  • ২০ মে ২০২৬
পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081