সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আর দু’দিন

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

সারাদেশে সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। সে হিসেবে সরকারি মেডিকেলে ভর্তির জন্য আর দু’দিন সময় পাবেন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীলা। এর আগে দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হয়। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময় আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।

আরো পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের পদ প্রত্যাখান ঢাবি ছাত্রের

গত ১১ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির শেষ সময় ছিল (৮ ফেব্রুয়ারি)। তখন সময় বাড়িয়ে করা হয় ১৫ ফেব্রুয়ারি। 

শিক্ষার্থী ভর্তিতে সে সময় ফের বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে। গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬