মেডিকেল ভর্তিতে ‍মুক্তিযোদ্ধা কোটার প্রমাণ দেখাতে ফের ডাকা হলো ৪৯ শিক্ষার্থীকে  

৩০ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার উত্তীর্ণ ৪৯ শিক্ষার্থীকে প্রমাণসহ ফের হাজির হতে বলা হয়েছে

মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার উত্তীর্ণ ৪৯ শিক্ষার্থীকে প্রমাণসহ ফের হাজির হতে বলা হয়েছে © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের মধ্যে ৪৯ জন তাদের সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হননি। তাদের ফের এসব নিয়ে হাজির হতে বলা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তাদের অধিদপ্তরে আসতে হবে বলে বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যথায় তারা কোটার দাবিদার নন বলে গণ্য হবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৯.৩ নম্বর অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে (মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। তবে ৪৯ জন শিক্ষার্থী নির্ধারিত তারিখে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত হননি।

আরো পড়ুন: মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ৮০ জনের সনদে ত্রুটি পেয়েছে অধিদপ্তর

এ অবস্থায় এসব শিক্ষার্থীকে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালীতে (স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬