চীনকে আরাগচির ফোন: মার্কিন ‘উসকানিমূলক’ তৎপরতা নিয়ে কঠোর হুঁশিয়ারি

১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ AM
ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে এক জরুরি ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ফোনালাপে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে এর কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের সংবাদ সংস্থা ইসনা এই তথ্য নিশ্চিত করেছে।

আব্বাস আরাগচি বলেন, ‘উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে আমেরিকার উসকানিমূলক কার্যক্রম বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও ‘জটিল’ করে তুলবে এবং এটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

ইসনার প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বর্তমান সংকটের মধ্যে ইরানি জনগণের ‘সহনশীলতার’ ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও জানান, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এবং চলমান এই সংঘাতের একটি টেকসই ও চূড়ান্ত সমাধান নিশ্চিত করতে বেইজিং মধ্যস্থতা ও সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এই আলাপচারিতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নজদারি ও শর্তারোপের চেষ্টার পর ইরান তার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যোগাযোগ নিবিড় করছে।

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬