ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প

১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। 

সাক্ষাৎকারের প্রচারিত একটি অংশে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি (ইরান যুদ্ধ) প্রায় শেষের পথে। হ্যাঁ, আমার দৃষ্টিতে এটি সমাপ্তির খুব কাছাকাছি।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ইতিবাচক মন্তব্য বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা সময়সীমার কথা তিনি বিস্তারিত উল্লেখ করেননি। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে ইরান। একই সঙ্গে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয় তেহরান। এতে প্রায় সারা বিশ্বে জ্বালানি নিয়ে অস্থিরতা শুরু হয়। এতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়।

এ পরিস্থিতিতে পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইরানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এর ধারাবাহিকতায় যুদ্ধবিরতি চূড়ান্ত করতে গতকাল ইসলামাবাদে আলোচনায় বসে দুই পক্ষ। ১১ এপ্রিল ইরানের ১০ দফা নিয়ে ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা। তবে হয়নি কোনো চূড়ান্ত সমাধান বা চুক্তি। পরবর্তী আলোচনা আরও ফলপ্রসূ হবে বলে মনে করছে বিশ্লেকরা। 

স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা
  • ০৭ জুলাই ২০২৬
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টি, বাসাবাড়ি ও ব্যবস…
  • ০৭ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপ নিয়ে বড় সুখবর পেল আর্জেন্টিনা
  • ০৭ জুলাই ২০২৬
মাকে শ্লীলতাহানি: অপরাধীকে সন্তানের শাস্তির স্টাইল যেন আম্ম…
  • ০৭ জুলাই ২০২৬
বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎবিচ্ছ…
  • ০৭ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রকে হারানোর আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ পেল বেলজি…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence