যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্ত পাল্টাবে ফিফা?

০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ PM
নিহতদের ছবি নিয়ে আসে ইরান ফুটবল দল

নিহতদের ছবি নিয়ে আসে ইরান ফুটবল দল © সংগৃহীত

দুই দেশের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানিয়েছেন, ইরানের ম্যাচগুলো যদি যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজন করা না হয়, তাহলে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়তে পারে।

রবিবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফিফা যদি আমাদের অনুরোধ গ্রহণ করে, তাহলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’

এর আগে ফিফার আনুষ্ঠানিকভাবে কাছে ম্যাচ স্থানান্তরের অনুরোধ জানালেও এখনও কোনো ইতিবাচক সাড়া পায়নি ইরান ফুটবল ফেডারেশন (ইএফএফ)।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আয়োজক। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে আসা উপযুক্ত নয় বলেই আমি মনে করি।’

এর জবাবে ইরানের ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘কেউ ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।’ 

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি আমাদের দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে যাব না।’

পরবর্তীতে জিয়ান্নি ইনফ্যান্তিনো স্পষ্ট করে জানান, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

এ অবস্থায় ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ক্রীড়ামন্ত্রী দোনিয়ামালি বলেছেন, দল তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য প্রস্তুত থাকবে। একই সঙ্গে তিনি ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন, আয়োজক দেশ যেন ইরানের দল ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬