ভিয়েতনামের কাছে বড় পরাজয় বাংলাদেশের

২৬ মার্চ ২০২৬, ০৮:২৯ PM
ভিয়েতনাম-বাংলাদেশ ম্যাচ

ভিয়েতনাম-বাংলাদেশ ম্যাচ © বাফুফে

ভিয়েতনামের বিপক্ষে শুরু থেকেই দিশেহারা এক বাংলাদেশের দেখা মিলেছিল। লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। এতে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরেছে লাল-সবুজেরা, আর প্রথমার্ধজুড়ে পুরোপুরি নিয়ন্ত্রণ ধরে রেখে এই তিনটি গোল তুলে নেয় স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে হামজা চৌধুরীর খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত খেলেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। ম্যাচের অষ্টম মিনিটেই কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন জায়ান আহমেদ, এতে শুরুতেই এগিয়ে যায় ভিয়েতনাম। এরপর পুরো প্রথমার্ধজুড়েই ভিয়েতনামের আক্রমণে চাপে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।

ম্যাচের ১৮তম মিনিটে গুয়েন কুয়াংয়ের ফ্রি কিক থেকে হেডে ব্যবধান বাড়ান জুয়ান মানে। অবশ্য, কিছুই করার ছিল না গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।

যদিও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ভিয়েতনাম। ৩৮তম মিনিটে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের কাটিয়ে তৃতীয় গোলটি করেন গুয়েন হাই লং।

দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ফরমেশন বদলে ৫–৩–২ করলেও তাতে খুব একটা লাভ হয়নি। আক্রমণ চালিয়ে যায় ভিয়েতনাম, যদিও গোলরক্ষক শ্রাবণ কয়েকটি ভালো সেভ করে ব্যবধান আর বাড়তে দেননি।

তবে এখন এই পরাজয় পেছনে ফেলে সামনে এগোনোর পালা বাংলাদেশের। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজেরা। এই হতাশা কাটিয়ে সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9