বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?

০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ PM
 বিশ্বকাপের ট্রফি

বিশ্বকাপের ট্রফি © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ। আগামী জুনে অনুষ্ঠেয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্লে-অফ পর্বও ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বমঞ্চে অংশ নেওয়া ৪৮ দলও চূড়ান্ত হয়েছে।

এদিকে এরইমধ্যে বৈশ্বিক এই মহারণের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডোও শুরু হয়েছে। যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দামও বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের নতুন দাম ১০ হাজার ৯৯০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা করা হয়েছে। এর আগে, গত ডিসেম্বরে গ্রুপ পর্বের ড্রয়ের পর ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।

এ ছাড়া ‘ক্যাটাগরি-২’র টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার এবং ‘ক্যাটাগরি ৩’-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।

অন্যদিকে নক-আউট পর্বের বেশির ভাগ ম্যাচের দামও বেড়েছে। এর মধ্যে দুটি সেমি-ফাইনালের টিকিটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।

সব মিলিয়ে বুধবার থেকে শুরু হওয়া এই উইন্ডোতে ১০৪টি ম্যাচের মধ্যে ৪০টিরই দাম বেড়েছে। তবে ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন ধাপে ধাপে টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে ফিফা।

উল্লেখ্য, প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এই ব্যবস্থায় চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করবে। তবে নতুন এই পদ্ধতি চালুর পর থেকেই সংস্থাটি তীব্র সমালোচনার মুখে পড়েছে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬