আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন

৩১ মার্চ ২০২৬, ০৫:৫৫ PM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচের সময়সূচি পরিবর্তন করেছে আর্জেন্টিনা। তবে জাম্বিয়ার বিপক্ষে লা বোম্বোনেরায় ম্যাচটির তারিখ পেছায়নি, খেলা শুরুর সময়ে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

আর্জেন্টিনার এই ম্যাচটি বাংলাদেশ সময় আগামী বুধবার (১ এপ্রিল) ভোরে হবে। আগে স্থানীয় সময় রাত সোয়া ৮টায় ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন সূচিতে সাড়ে ৮টায় কিক-অফ হবে ম্যাচটি, সবমিলিয়ে ১৫ মিনিট পর শুরু হবে খেলা। বাংলাদেশে ভোর সাড়ে ৫টায় এই খেলা শুরু হবে।

এদিকে ম্যাচের সময় পরিবর্তনের আনুষ্ঠানিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সপ্তাহের কর্মদিবস হওয়ায় মানুষকে স্টেডিয়ামে ঢুকতে আরও বেশি সময় দেওয়ার জন্যই এই পরিবর্তন। এ ছাড়া মেসিদের বিদায় জমকালো করতে বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬