ব্রাজিল-ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য এমবাপ্পের

২৬ মার্চ ২০২৬, ০৫:৫২ PM
কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে সামনে রেখে দলগুলোও শেষমুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ফ্রান্স। যেখানে বৃহস্পতিবার (২৬ মার্চ) বোস্টনে দিবাগত রাত ২টায় ব্রাজিলের মুখোমুখি হবে ফরাসিরা। 

সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে কিলিয়ান এমবাপ্পের ভুল হাঁটুতে এমআরআইয়ের খবরে সয়লাব। তবে ভিন্ন কথা বলছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। এমনকি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। 

ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘পরীক্ষা করার সময় তারা ভুল হাঁটুতে এমআরআই করেছে—এমন যে প্রতিবেদন এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা।হয়তো এই পরিস্থিতির জন্য আমি পরোক্ষভাবে দায়ী। কারণ, কখন কী ঘটেছে সে ব্যাপারে কিছু না বললে অন্যরা নানাভাবে সেটা ব্যাখ্যা করেন।’

এদিকে খুব একটা স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ ২০০২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর পরের ৫ বিশ্বকাপে কোনোবারই ফাইনালে উঠতে পারেনি সেলেসাওরা। দীর্ঘ এই সময়ে তাদের সেরা সাফল্য ২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ। এ ছাড়া আসন্ন বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পঞ্চম হয়ে উঠে তারা। ব্রাজিল ম্যাচ নিয়ে তাই একটু রোমাঞ্চ অনুভব করছেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের ভাষ্য, ‘তাদের (ব্রাজিল) বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে। নিজেদের যাচাই করার সুবর্ণ সুযোগ এই ম্যাচ।’

উল্লেখ্য, ব্রাজিল ম্যাচ শেষেই কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা। ২৯ মার্চ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ছাড়া বিশ্বকাপে আই গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল।

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬
২০১৩ সালের আদলে ৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২০ আগস্ট ২০২৬