পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র

১৫ এপ্রিল ২০২৬, ০১:২০ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে নতুন করে এই সংলাপ শুরুর আগে তেহরানের সামনে দুটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যেই তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হতে পারে। তিনি দাবি করেছেন, উপযুক্ত ব্যক্তিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার টেবিলে ফেরার আগে যুক্তরাষ্ট্র প্রধানত দুটি শর্ত দিয়েছে:

১. হরমুজ প্রণালি উন্মুক্ত করা: ওয়াশিংটন চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুরোপুরি ও বাধাহীনভাবে চলাচলের জন্য খুলে দিতে হবে। যুক্তরাষ্ট্র ‘পারস্পরিকতা’ নীতিতে অটল; অর্থাৎ ইরান যদি এই পথে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে ইরানের নিজস্ব জাহাজ ও ট্যাংকার চলাচলও বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি, জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

২. আইআরজিসি-র পূর্ণ অনুমোদন: আলোচনার জন্য আসা ইরানি প্রতিনিধিদলকে অবশ্যই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে, ইসলামাবাদে যেকোনো সমঝোতা যেন ইরানের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তার সম্মতিতে হয় এবং তা যেন চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের এই দুই শর্ত নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি তেহরান নতুন করে আলোচনার দাবিও নাকজ করে দিয়েছে। তারা বারবারই বলছে, আলোচনার টেবিলে তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলো।

সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর অধিকার হরণের পথ তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্মকর্তা–কর্মচারী নিয়োগ দে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা থেকে উচ্চশিক্ষা: বাংলাদেশের শিক্ষা বিস্তারে বাংলাদ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9