প্রতি উপজেলায় গার্লস স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ চাইলেন এমপি, জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ PM
 প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

চার দিন মুলতবির পর ফের শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ বুধবার (১৫ এপ্রিল) ১১টা ২ মিনিটে পুনরায় এই অধিবেশন শুরু হয়। 

সংসদে উপজেলা পর্যায়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদলীয় এক সংসদ সদস্য জানতে চান, প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের ঘোষণা দেওয়া হলেও প্রতিটি উপজেলায় একটি গার্লস স্কুল ও আলিয়া মাদ্রাসা সরকারিকরণের কোনো উদ্যোগ রয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উপজেলা পর্যায়ে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়েছে কি না, তা তার এই মুহূর্তে মনে নেই। তবে এ বিষয়ে নোটিশ দিলে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে।

এর আগে গত ৮ এপ্রিল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-এর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা করছে সরকার। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সেদিন ইকরামুল বারী টিপু তার প্রশ্নে নওগাঁর মান্দা উপজেলার ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে—এ বিষয়ে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9