নর্দান ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

২৯ মার্চ ২০২৬, ০১:৩৬ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এনইউবি উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এনইউবি উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান © সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নর্দান ইউনিভিার্সিটি বাংলাদেশে (এনইউবি) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস  জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি কেবল স্বাধীনতার স্মারক নয়, বরং জাতির আত্মত্যাগ, সাহস ও আত্মমর্যাদার প্রতীক। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্ম এগিয়ে আসবে।

এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন এনইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন ও বাংলা বিভাগের প্রভাষক সাজিয়া শারমিন।

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার কবীর উদ্দিন।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬