ইরানে শাসন পতন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ PM
ডেভিড বার্নিয়া

ডেভিড বার্নিয়া © সংগৃহীত

ইরানে মিশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। জেরুজালেমে অবস্থিত ইয়াদ ভাশেম হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমটি ডেভিড বার্নিয়ার বরাতে জানায়, ইরানে তাদের মিশন এখনো শেষ হয়নি এবং দেশটির বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তন (রেজিম চেঞ্জ) না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 

মোসাদ প্রধান দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের সময় মোসাদ সরাসরি তেহরানের কেন্দ্রস্থলে কার্যক্রম পরিচালনা করেছে। যুদ্ধের পুরোটা সময়ে ইসরায়েলি বিমানবাহিনীকে অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছি এবং ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছি। 

তিনি আরও বলেন, যুদ্ধের সমাপ্তি মানেই মিশনের 'সমাপ্তি' নয়। আমরা কখনোই ভাবিনি যে যুদ্ধ শেষ হলেই এ মিশন শেষ হয়ে যাবে। তেহরানে হামলার পরবর্তী সময়েও অভিযান চালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি। এ দায়িত্ব শেষ হবে শুধুমাত্র তখনই, যখন ইরানের এই উগ্র শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে; আর এটিই হচ্ছে আমাদের মিশন। 

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬