তেহরানে ফের দূতাবাস খুলছে স্পেন

০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ PM
পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস © সংগৃহীত

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে আবারও নিজেদের দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের এই সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। 

আলবারেস জানান, ‘সরাসরি ইরানের রাজধানী থেকেই শান্তি প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নিতে তাদের রাষ্ট্রদূতকে দ্রুত কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছে মাদ্রিদ। এমনকি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

তেহরানে স্পেনের দূতাবাস চালুর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর অভিযোগ করেছেন, ‘এই পদক্ষেপ সন্ত্রাসী শাসনের সঙ্গে হাত মিলিয়ে চলার শামিল।’

এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলারও কড়া নিন্দা জানিয়েছে স্পেন। বুধবার বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলের আগ্রাসন নিয়ে আলবারেস আরও বলেন, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন ও দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি; উভয়ই লঙ্ঘন করে শত শত বোমা ফেলেছে।’

মূলত এই অস্থিতিশীল পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে স্পেন।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬