ইরান যুদ্ধে বিরোধ

স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের

১২ মার্চ ২০২৬, ০২:৪৮ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের হামলা চালানোয় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুৃধবার (১১ মার্চ) মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। খবর আনাদোলু এজেন্সির 

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় তারা (স্পেন) মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে ‘খুবই খারাপ’ (আচরণ) করছে এবং তারা তাদের ‘ন্যায্য হিস্যা’ দিতে চায় না। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে স্পেনের দীর্ঘদিনের অনীহার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ন্যাটোর সুরক্ষা ভোগ করলেও খরচের ক্ষেত্রে সব সময় পিছিয়ে থাকে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এল।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা। ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।

এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত মঙ্গলবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাঁদের সম্পর্ক ‘স্বাভাবিক’ রয়েছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950