ট্রাম্প বললেন— যুদ্ধের শেষ দিকে পৌঁছেছি’, উল্টো কথা বলছে ইরান

১০ মার্চ ২০২৬, ১২:০২ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ইরানে ইতোমধ্যে ‘অনেকভাবে জয়ী হয়েছে’ যুক্তরাষ্ট্র, কিন্তু তা ‘যথেষ্ট নয়’। তারপরও শিগগিরই এ যুদ্ধের সমাপ্তি ঘটবে। কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। 

মার্কিন সেনাবাহিনীর ইরানে অভিযান কতদিন চলবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ অভিযান শিগগির শেষ হবে, তবে এই সপ্তাহে নয়। তিনি বলেন, ‘আমি মনে করি শিগগিরই। ইরানের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ। যাকে (আয়াতুল্লার স্থলাভিষিক্ত) হিসেবে তারা বলছে, অধিকাংশ মানুষ তার নামই শোনেনি।’

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে উল্টো হুশিয়ারি দিয়েছে ইরান। খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, সংঘাত কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান; যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়। শত্রুরা তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আবদোল্লাহি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন খুশি তখন এই যুদ্ধ শেষ করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনী প্রতিশোধ দাবি করছে।’ তিনি আরও বলেন, ‘শত্রু অনুতপ্ত হয়ে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬