আমেরিকার রাজধানীতে প্রেমিক রূপে ট্রাম্প-এপস্টিন

১১ মার্চ ২০২৬, ০৪:৫১ PM
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাস্কর্য

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাস্কর্য © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাস্কর্য ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে দেখানো হয়েছে। খবর ইয়াহু নিউজের।

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই শিল্পকর্মটি তৈরি করেছে। ভাস্কর্যটি কংগ্রেস ভবনের কাছে স্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে জেফ্রি এপস্টিনকে পিছন থেকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। ভাস্কর্যটি এমন ভঙ্গিতে করা হয়েছে যেন টাইটানিক সিনেমার প্রেমিক জ্যাক ও রোজ জাহাজের মাস্তুলে দাঁড়িয়ে আছে।

ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘কিং অফ দ্যা ওয়ার্ল্ড: জ্যাক এবং রোজের মধ্যকার বিয়োগান্তক প্রেমের গল্পটি গড়ে উঠেছিল বিলাসপূর্ণ ভ্রমণ, উদ্দাম পার্টি এবং গোপন নগ্ন স্কেচের ওপর ভিত্তি করে। এই স্মৃতিস্তম্ভটি ডোনাল্ড ট্রাম্প এবং জেফরি এপস্টাইনের মধ্যকার বন্ধনকে সম্মান জানায়- যে বন্ধুত্বটি আপাতদৃষ্টিতে বিলাসপূর্ণ ভ্রমণ, উদ্দাম পার্টি এবং গোপন নগ্ন স্কেচের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল।’

এছাড়া ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেট ক্যাপিটালের দিকে সারি করে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শ্যাক অ্যামেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীকও রাখা হলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।

এটি ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা তৃতীয় শিল্পকর্ম। এর আগে গত জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ড ফেন্ড ফরইভার’ শিরোনামে তাদের দুজনকে হাত ধরে থাকা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9