‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’—লামিন ইয়ামাল

০৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ PM
 লামিন ইয়ামাল

লামিন ইয়ামাল © সংগৃহীত

মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শকদের দেওয়া ইসলামবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়েন স্প্যানিশ তারকা ফুটবলার লামিন ইয়ামাল। 

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বার্সেলোনার এই প্রাণভোমরা লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে “তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম”—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ 

এই বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী স্লোগান স্পেনের ফুটবলে তীব্র তোলপাড় সৃষ্টি করেছে এবং দেশটির ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনার তদন্তে নেমেছে স্পেনের সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও বিষয়টি বেশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তারা এই ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে দেখবে এবং এর ফলে স্পেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মুসলিমপ্রধান দেশ মিসর ও স্পেনের মধ্যকার সেই ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে এই আপত্তিকর মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবে ও অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন।

ইসলামবিদ্বেষী স্লোগানের তীব্র সমালোচনা করে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও কড়া বার্তা দিয়েছেন। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালের সাহসিকতার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘আমি মনে করি লামিনে একটি অসাধারণ বিবৃতি দিয়েছে। ফুটবল মানেই সহবস্থান। কিছু মানুষ এটা বুঝতে পারছে না, এটা হতাশাজনক।'

কাতলান ক্লাবটির কোচ আরও বলেন, ‘এখন সময় এসেছে ভেবে দেখা এবং আমাদের জীবন ও ফুটবল থেকে আমরা কী চাই তা নির্ধারণ করার। আমরা বর্ণবাদ চাই না। আমরা সবাই চাই যে আমাদের সম্মান জানানো হোক—জাতি বা ধর্ম নির্বিশেষে। পরিবর্তনের সময় এসেছে।’

রাষ্ট্রীয়ভাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে পুরোপুরি 'অগ্রহণযোগ্য' বলে নিন্দা জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘মুষ্টিমেয় অসভ্য লোকের আচরণে স্পেনকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। স্পেন একটি বহুত্ববাদী ও সহনশীল দেশ।’

রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950