যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান

০১ এপ্রিল ২০২৬, ১১:০০ AM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান জানিয়েছেন, নির্দিষ্ট কিছু শর্তপূরণ হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার ইচ্ছা রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে এ তথ্য দেন তিনি।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই উত্তেজনা বা যুদ্ধ চাইনি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হলো শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ করা।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্টকে টেলিফোন সাক্ষাৎকারে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে ধ্বংস করে দিচ্ছে, তবে এই অভিযান আর বেশি দিন চলবে না।’ 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা সেখানে আর বেশি দিন থাকব না। আমরা তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। আমাদের আর বেশি দিন থাকতে হবে না, তবে তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনও বাকি।’

তিনি জানান, মার্কিন বাহিনী যদি যুদ্ধ থেকে সরে আসে, তবে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬