মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত

০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ AM
মোজতবা খামেনি

মোজতবা খামেনি © সংগৃহীত

ইরানের নব নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানেই রয়েছেন। এটি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটিভিআইকে দেওয়া সাক্ষাতকারে দেদভ বলেন, 'নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ নেতা জনসম্মুখে আসছেন না।' তিনি আরও বলেন, 'মানুষের বোঝা উচিত যে সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিত না হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ইরান সরকার বারবার বলেছে, নতুন নেতা ইরানেই আছেন, কিন্তু বোধগম্য কারণেই তিনি জনসমক্ষে আসা থেকে বিরত থাকছেন।'

রাষ্ট্রদূত দেদভ জানান, তিনি এখনও ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেননি। তবে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব দ্রুত অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন। দেদভ মস্কোর তেহরানের প্রতি অবিচল সমর্থন ও সংহতি প্রকাশও করেন।

যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) দিন বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তবে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে দেখা যাননি।

এদিকে মোজতবা খামেনির বেঁচে থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত ১৪ মার্চ এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।'

ট্রাম্প আরও বলেন, 'আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।' 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬