স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি

০১ এপ্রিল ২০২৬, ০২:০৬ AM
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনাকে ইরানের সশস্ত্র বাহিনী মোটেও ভয় পায় না বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন স্থল সেনাদের ইঙ্গিত করে আরাগচি বলেন, ‘আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি না তারা এমন দুঃসাহস দেখাবে। যদি দেখায়, তবে তাদের মুখোমুখি হতে এখানে বিশাল একটি শক্তি প্রস্তুত রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি। আমরা কেবল নিজেদের রক্ষা করেছি এবং আমরা তা অত্যন্ত শক্তির সাথেই করেছি। এই অঞ্চলে তাদের লোকবল ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনারা দেখেছেন; আমাদের হামলায় তাদের রাডার ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এমনকি তাদের শক্তিশালী ‘আওয়াক্স’ (AWACS) নজরদারি বিমান এবং জ্বালানি ট্যাংকারের কী পরিণতি হয়েছে, তা-ও সবাই দেখেছে।’

স্থলযুদ্ধের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘নিজেদের কীভাবে রক্ষা করতে হয়, তা আমাদের খুব ভালো করেই জানা আছে। একটি স্থলযুদ্ধে আমরা আরও ভালো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যেকোনো ধরনের স্থল হামলা মোকাবিলায় আমরা শতভাগ প্রস্তুত। আমরা আশা করি, তারা এ ধরনের বড় কোনো ভুল করবে না।’

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9